Delhi Air Pollution : বাতাসে বাড়ছে দূষণ, দিওয়ালির পর ফের দমবন্ধ পরিস্থিতির আশঙ্কায় দিল্লি
দিল্লিতে (Delhi) বাড়ছে দূষণ আতঙ্ক। দীপাবলির পর দূষণ ভয়াবহ হতে পারে বলে ইঙ্গিত বিশষজ্ঞদের। শুক্রবার রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)-এর সূচক হয়েছে ২৬২। দিওয়ালির পর রাজধানীতে তা ৩০০ মাত্রা অতিক্রিম করতে পারে পূর্বাভাস দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)। শীতের কাছকাছি বাতাসের গুণমান আরও হ্রাস পেতে পারে বলে ইঙ্গিত। দিল্লির বাতাস যে ধোঁয়াশায় ছেয়েছে, তা শনিবার ইন্ডিয়া গেট এলাকার ছবিতে স্পষ্ট হয়ে ওঠে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai) জানিয়েছেন যে বাতাসের দিক পরিবর্তন হলে, দীপাবলির পরে দিল্লিতে দূষণমাত্রা আরও বাড়তে পারে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) একটি পর্যালোচনা বৈঠকও করেছেন বলে জানিয়েছেন রাই।
